News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরিব শ্রমিক পরিবারের হাতে নতুন কাপড় তুলে দিলেন কংগ্রেস সদস্য অরিন্দম সিনহা
Image

গরিব শ্রমিক পরিবারের হাতে নতুন কাপড় তুলে দিলেন কংগ্রেস সদস্য অরিন্দম সিনহা

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজার আগে যখন গ্রামে রেগার কাজ না হওয়ায় শ্রমিকদের মুখে হাসি নেই, তখনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের একমাত্র নির্বাচিত সদস্য অরিন্দম সিনহা। নিজের অভাব-অনটনকে উপেক্ষা করে গ্রামের গরিব ও দু:স্থ শ্রমিক পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে নতুন কাপড় তুলে দেন তিনি। এই কাজে যারা তাকে সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সমাজের বিভিন্ন স্তরের জনগণ তাকে এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, রেগার কাজ বন্ধ থাকায় গ্রামের দরিদ্র শ্রমিকদের হাতে দীর্ঘদিন ধরে উপার্জন নেই। ফলে আসন্ন দুর্গাপূজায় নতুন পোশাক কিনে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না তারা। এই হতাশার আবহেই সামনে এলেন অরিন্দম সিনহা। নিজেও দীর্ঘ পনেরো বছর ধরে ভাড়া বাড়িতে বসবাসকারী বিরোধী দলের এই পঞ্চায়েত সদস্য নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা জোগাড় করেন এবং সেই অর্থ দিয়ে শিশুদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন।

কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতটি গৌরনগর ব্লকের অন্তর্গত এবং বর্তমানে শাসক বিজেপির দখলে থাকলেও একমাত্র কংগ্রেস সদস্য হিসেবে অরিন্দম সিনহার জনপ্রিয়তা এলাকায় যথেষ্ট তুঙ্গে। তিনি এর আগে গরিব পরিবারের ছাত্রছাত্রীদের হাতে বই, খাতা, কলমও তুলে দিয়েছিলেন, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছিল।

অরিন্দম সিনহা জানান, আমার নিজের অবস্থাও খুব সচ্ছল নয়। কিন্তু গ্রামের শ্রমিক পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।

স্থানীয় মানুষদের একাংশের বক্তব্য, অরিন্দম সিনহার এই সহৃদয় মানসিকতার কারণেই গ্রামের মানুষ তাঁকে এত ভালোবাসেন। এবারের দুর্গাপূজায় শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া তাঁর এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল, তিনি সত্যিই মানুষের প্রতিনিধি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top