News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির এলাকা, প্রস্তুতি সম্পন্ন
Image

উদয়পুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির এলাকা, প্রস্তুতি সম্পন্ন

আগরতলা, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী এবং অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে নতুন রূপে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে উদয়পুর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রম্মা বাড়ি থেকে ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত সমস্ত সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা শহর, বিশেষ করে মন্দির চত্বরকে একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে। ড্রোন ও নজরদারি ক্যামেরার সাহায্যে গোটা এলাকাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুপুর ১টা থেকে মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা।

তাছাড়া, প্রধানমন্ত্রীর সফরের আগে মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান যথানিয়মে সম্পন্ন হয়েছে। প্রথা অনুযায়ী, নির্ধারিত সময়ে পূজা শুরু হয় এবং তা সম্পূর্ণ হয় বৈদিক রীতিনীতি মেনেই। তবে প্রথা মেনে সরকারি সহ মোট তিনটি পাঠা বলি দেওয়া হয়েছে। এমনকি, মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়েছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top