News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বিদ্যুত বিভ্রাটে, রোগীদের দুর্ভোগ চরমে
Image

খোয়াই জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বিদ্যুত বিভ্রাটে, রোগীদের দুর্ভোগ চরমে

আগরতলা, ২২ সেপ্টেম্বর: খোয়াই জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণভাবে বিদ্যুতের সমস্যার কারণে ভেঙে পড়েছে। আজ সকাল থেকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগে বারবার বিঘ্ন ঘটায় ডায়ালাইসিস যন্ত্রপাতি চালু রাখা সম্ভব হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আশা রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। অনেকেই পরিষেবা না পেয়ে হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

বিশেষত, যেসব রোগীর নিয়মিত ডায়ালাইসিসের প্রয়োজন, তাদের জন্য এই পরিস্থিতি হয়ে উঠেছে জীবন-মরণ সমস্যা। জানা গিয়েছে, বিদ্যুৎ না থাকায় আধুনিক ডায়ালাইসিস মেশিনগুলো সচল রাখা যাচ্ছে না। হাসপাতালে জেনারেটর থাকলেও তা পর্যাপ্ত ক্ষমতার নয় এবং প্রয়োজনীয় জ্বালানিরও অভাব রয়েছে।

এক রোগীর পরিবারের সদস্য জানান, ডায়ালাইসিস করানোর জন্য সকালে হাসপাতালে আসলেও সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসেনি। দীর্ঘ সময় পরিষেবা না পেলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটবে বলে জানান তিনি। রোগীদের পরিবারের সদস্যরা দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। হাসপাতালের জেনারেটর আপগ্রেড, পর্যাপ্ত জ্বালানির মজুত এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন সকলে।

Releated Posts

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top