News Flash

Image

সোনামুড়ায় আসামের যুবক আটক, গাঁজা উদ্ধার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: গোপন খবরের ভিত্তিতে বড় সাফল্য পেল
সোনামুড়া থানার পুলিশ। রবিবার সোনামুড়া মোটরস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুর রব (২৭), বাড়ি আসামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবর ছিল যে সোনামুড়া এলাকায় এক নেশা কারবারি ঘোরাফেরা করছে এবং তার কাছে প্রচুর পরিমাণে নেশাজাতীয় সামগ্রী রয়েছে। এরপরই সোনামুড়া থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং মোটরস্ট্যান্ড এলাকা থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে। তার কাছ থেকে একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের খোঁজ বের করার চেষ্টা চলছে।

Releated Posts

ত্রিপুরায় ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top