News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশী বলে অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকদের মারধর! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় তিপ্রা মথা মাইনরিটি সেলের উদ্যোগ
Image

বাংলাদেশী বলে অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকদের মারধর! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় তিপ্রা মথা মাইনরিটি সেলের উদ্যোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর:
বাংলাদেশী বলে অপবাদ তুলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কয়েকজন পরিযায়ী শ্রমিকের উপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার গভীর রাতে খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছে ত্রিপ্রা মথা মাইনরিটি সেল।

বৃহস্পতিবার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আক্রান্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে কাকরাবন থানায় অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় মিঠুন নন্দীর নেতৃত্বে প্রায় ৩০ জন দুষ্কৃতিকারী ওই শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে টাকা-পয়সা ও ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। এমনকি শ্রমিকদের মালপত্র লুটপাটও করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাইনরিটি সেলের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

—

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top