News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার দিনের শিশুর বিরল রোগ, সফল অস্ত্রোপচার টিএমসিতে
Image

চার দিনের শিশুর বিরল রোগ, সফল অস্ত্রোপচার টিএমসিতে

আগরতলা, ১৮ সেপ্টেম্বর : মাত্র চারদিনের শিশুর মূত্রনালীতে অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে আগরতলা মিলন সংঘ এডিনগরের বাসিন্দা পিংকি পাল ও অর্ণব চন্দ্রের পুত্র সন্তান জন্মগ্রহণ করে। গর্ভবস্থা অবস্থায় ইউসিজি করে জানা গিয়েছে শিশুটির দুইটি কিডনি বেলুনের আকৃতির মতো রয়েছে এবং মূত্রনালীর জন্মগতভাবে সমস্যা রয়েছে। পরবর্তী সময়ে জন্মগ্রহনের পর শিশুটিকে শিশু শল্য চিকিৎসক ডা. অনিরুদ্ধ বসাকের কাছে স্থানান্তর করা হয়। জন্মের ঠিক চারদিন পরই পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে বাচ্চাটির পস্টেরিওর ইউরেথ্রেল ভ্যাল্ব রয়েছে এবং একটি কিডনি অচল রয়েছে। ১২ সেপ্টেম্বর দুঘন্টার অস্ত্রোপচার করে বাচ্চাটিকে বিপদমুক্ত করলেন ডা. অনিরুদ্ধ বসাক। ডা. জানান, অতিসত্বর অস্ত্রোপচার না করা হত তাহলে দুটি কিডনিওই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল এবং বাচ্চাকে বাঁচানো সম্ভব হত না।

তিনি আরও জানান, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং মল মূত্র সবই স্বাভাবিক করছে। আগামী সোমবার শিশুকে ছুটি দেওয়া হবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top