News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেঘলিবন বস্তিতে জল ও রাস্তার দাবিতে গ্রামবাসীর রাস্তা অবরোধ
Image

মেঘলিবন বস্তিতে জল ও রাস্তার দাবিতে গ্রামবাসীর রাস্তা অবরোধ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে সিমনা বিধানসভার অন্তর্গত মেঘলিবন বস্তির বাসিন্দারা। অবশেষে আজ ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তা অবরোধে নামলেন তারা। আগরতলা-সিমনা সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় ৩০০ পরিবারের বসবাস। গত ৯ দিন ধরে পানীয় জলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। শুধু তাই নয়, এলাকায় রাস্তার বেহাল দশা কারণে জরুরি অবস্থায় অ্যাম্বুল্যান্স পর্যন্ত প্রবেশ করতে পারছে না। ফলে অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের সদস্যদের পড়তে হচ্ছে চরম বিপাকে।

গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই আজ তারা রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, দাবিগুলি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top