News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে শিক্ষক আক্রান্তের ঘটনায় এবিভিপি’র ডেপুটেশন
Image

বিশালগড়ে শিক্ষক আক্রান্তের ঘটনায় এবিভিপি’র ডেপুটেশন

বিশালগড়, ২৬ আগস্ট:
গতকাল বিশালগড়ে শিক্ষক রাজেশ সুর চৌধুরী আক্রান্তের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শিক্ষামহল ও সাধারণ মানুষের মধ্যে। গতকাল এই ঘটনাটি ঘটার পর আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র পক্ষ থেকে সিপাহিজলা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

এবিভিপি নেতৃত্বরা অভিযোগ করেন, শিক্ষকের ওপর হামলা একেবারেই নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ডেপুটেশনের সময় এবিভিপি’র প্রতিনিধি দল জানায়, শিক্ষক সমাজকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি, কারণ তাঁদের মাধ্যমেই সমাজের আগামী প্রজন্ম গড়ে ওঠে। শিক্ষক আক্রান্ত হলে গোটা শিক্ষা ব্যবস্থার উপরেই বিরূপ প্রভাব পড়ে। পুলিশ সুপারের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে এবিভিপি আরও জানায়, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top