News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া মজুরির দাবিতে টিসিএ’র সামনে বিক্ষোভ
Image

বকেয়া মজুরির দাবিতে টিসিএ’র সামনে বিক্ষোভ

আগরতলা, ২৫ আগস্ট : বকেয়া মজুরির দাবিতে আজ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা।

জানা গিয়েছে, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে এটিএসএফ সংস্থার ১৫ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করেন। চলতি বছরের মে মাস পর্যন্ত ১৩,১৩,৭০৭/- টাকা বকেয়া রয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কাছে বলে দাবি তাঁদের। এ টাকা মিটিয়ে না দেওয়া নিরাপত্তা কর্মীদের বেতন তিন মাস ধরে দিতে পারছে না সংস্থাটি। দীর্ঘদিন চিঠি দিয়ে বকেয়া পরিশোধের আবেদন করে ও কোন রকমের সমাধান না পেয়ে আজ তারা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানায়।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বেও পুরস্কার বিতরণীর নামে প্রায় ৪৬ লক্ষ টাকা ব্যয় করে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। তবে গরিব সিকিউরিটি গার্ডদের বেতন দিতে পারছে না কেন ক্রিকেট সংস্থা, বলে জনমনে প্রশ্ন উঠেছে।

Releated Posts

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026

পাম্প থাকলেও মিলছে না পানীয় জল, বৃষ্টির জলেই চলছে জনজীবন; মান্দাইয়ে ডি.ডব্লিউ.এস-এর বিরুদ্ধে ক্ষোভ

আগরতলা, ২৮ জুলাই:  পাম্প থাকলেও মিলছে না পানীয় জল। বাধ্য হয়ে বৃষ্টির জল ব্যবহার করেই দৈনন্দিন কাজ চালাতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

সমন্বিত কৃষিতে সাফল্যের নজির উত্তর ত্রিপুরার জ্যোৎস্না নামা, বছরে আয় প্রায় আড়াই লক্ষ টাকা

আগরতলা, ২৮ জুলাই: উত্তর ত্রিপুরার দাসদা ব্লকের সতনালা গ্রামের প্রগতিশীল কৃষক জ্যোৎস্না নামা সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে সফলতার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় মঙ্গলবার একটি বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top