News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরু রাস্তা দিয়ে চলাচল করছে ভারী যানবাহন, ভগ্নদশায় পরিণত হয়েছে ৬ মাস পুরনো রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়রা
Image

সরু রাস্তা দিয়ে চলাচল করছে ভারী যানবাহন, ভগ্নদশায় পরিণত হয়েছে ৬ মাস পুরনো রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়রা

আগরতলা, ২০ আগস্ট: সরু রাস্তা দিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ফলে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গতকালের পর আজ ফের পথ অবরোধ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন খোয়াই উত্তর রামচন্দ্র ঘাটস্থিত লালটিলা এলাকার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, খোয়াই উত্তর রামচন্দ্র ঘাটস্থিত লালটিলা এলাকার স্থানীয় রাস্তাটি মাত্র ৬ মাস আগে নির্মিত হয়েছে। কিন্তু পাথর বোঝাই ভারী ভারী ট্রাকগুলো চলাচলের ফলে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার একাধিক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয়রা যানবাহন নিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একপ্রকার বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে এলাকায়। গতকালও এই প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয়রা। কিন্তু প্রশাসনিক কোন সদুত্তর না পেয়ে আজ পুনরায় রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকার জনগণ। স্থানীয়দের দাবি, বড় গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করে দিতে হবে। না হলে এই রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে।। কেননা বড় যানবাহন চলাচলের উপযুক্ত রাস্তা না বানিয়ে তার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাটির অবস্থা ভগ্নদশায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অবিলম্বে সমস্যা সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top