News Flash

Image

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসাম-অরুণাচল সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার

গুয়াহাটি, ১৪ আগস্ট : বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। ৭৯তম স্বাধীনতা দিবসের একদিন আগে, আসাম-অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চল ফিনবিরু গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আসাম রাইফেলসের এই অভিযানটি মার্ঘেরিটার টিপঙ এলাকা থেকে প্রায় ৭ কিমি দূরে ফিনবিরু গ্রামে চালানো হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৮টি রেডিও সেট, ৪টি রেডিও চার্জার, বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি ইলেকট্রিক তার, একটি হ্যান্ডমেড পিস্তল, ৫৯টি ডিটোনেটর, ৬টি প্রাইমার, ২টি বোমা ফিউজ এবং ৬০ রাউন্ড তাজা গুলি।

নিরাপত্তা সংস্থার ধারণা, এই অস্ত্রভাণ্ডার উলফা তথা উলফা (আই)ও এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর হতে পারে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সম্ভাব্য নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরক ও অস্ত্র মজুত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বর্তমানে আসাম পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ছক বানচাল হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top