News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি বলেন, দুই বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরঘর তিরঙ্গা কর্মসূচীর সূচনা করেছিলেন। মূলত দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষে এই কর্মসূচী পালিত হয়ে আসছে। তিনটি পর্যায়ে গোটা দেশে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবসকে সামনে রেখে। বিভিন্ন কেন্দ্রে সাধারণ নাগরিকের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। প্রত্যেকেই নিজ বাড়িতে নিজ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহবান জানিয়েছেন তিনি।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top