News Flash

  • Home
  • দিনের খবর
  • তামিলনাড়ু প্রকাশ করল রাজ্য শিক্ষা নীতি, এনইপি-র বিকল্প হিসেবে দ্বিভাষা নীতি বজায়
Image

তামিলনাড়ু প্রকাশ করল রাজ্য শিক্ষা নীতি, এনইপি-র বিকল্প হিসেবে দ্বিভাষা নীতি বজায়

চেন্নাই, ৮ আগস্ট : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন শুক্রবার চেন্নাইয়ের কোট্টুরপুরমের আন্না শতবর্ষ গ্রন্থাগার অডিটোরিয়ামে রাজ্য শিক্ষা নীতি (এসইপি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির (এনইপি) বিকল্প হিসেবে এই নীতিকে তুলে ধরা হয়েছে।

২০২২ সালে নতুন নীতি প্রণয়নের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মুরুগেশন-এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গত বছর জুলাইয়ে মুখ্যমন্ত্রীর কাছে কমিটি তাদের সুপারিশপত্র জমা দেয় এবং এবার সেই নীতিপত্র সরকারিভাবে প্রকাশিত হল।

এই নীতির মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল—তামিলনাড়ুর প্রচলিত দ্বিভাষা নীতি বজায় রাখা। কেন্দ্রীয় সরকারের তিন-ভাষার ফর্মুলা এসইপি-তে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সূত্রের দাবি, কলা ও বিজ্ঞান শাখার স্নাতক কোর্সে ভর্তির ক্ষেত্রে সাধারণ প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণির সম্মিলিত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়াও এসইপি-তে জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবিত তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা চালুর পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। এই প্রস্তাবকে ‘প্রতিক্রিয়াশীল’, ‘সামাজিক ন্যায়ের পরিপন্থী’ এবং ‘ড্রপআউট ও শিক্ষার বাণিজ্যিকীকরণের আশঙ্কা বাড়াতে পারে’ বলে মন্তব্য করেছে কমিটি।

নীতিপত্রে বিজ্ঞানের বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইংরেজি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় মাপের বিনিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া, শিক্ষা খাতকে পুনরায় রাজ্য তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এই নীতির প্রকাশ এমন এক সময়ে ঘটল, যখন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক অনুদান নিয়ে টানাপড়েন চলছে। তামিলনাড়ু সরকার অভিযোগ করেছে, এনইপি বাস্তবায়ন না করায় সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কেন্দ্র ২,১৫২ কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, রাজ্য এনইইটি (নিট) গ্রহণ করলেই কেবল অর্থ ছাড়া হবে। এরই প্রতিক্রিয়ায় এসইপি প্রকাশ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্টালিন সাফ জানিয়ে দেন, ওঁরা যদি ১,০০০ কোটি টাকাও দেয়, তবুও তামিলনাড়ু এনইপি কার্যকর করবে না। তামিলনাড়ু কোনও চাপ সহ্য করে না।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top