News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিনদিনের ত্রিপুরা সফরে রাজ্যে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা
Image

তিনদিনের ত্রিপুরা সফরে রাজ্যে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা

আগরতলা, ১ আগস্ট: তিনদিনের ত্রিপুরা সফরে রাজ্যে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। আজ সকাল এগারোটায় তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন। এই তিনদিনের রাজ্য সফরে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর।

সফরের প্রথমদিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশের সহকারী হাইকমিশন, আগরতলা আইসিপি এবং আখাউড়া স্থল বন্দর পরিদর্শনের কথা রয়েছে। রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজন করবেন বলে জানা গেছে।

শনিবার আখাউড়া থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

আগামী ৩ আগস্ট সাব্রুম সফরে যাবেন। তিনি সাব্রুম আইসিপি ও মৈত্রী সেতু পরিদর্শন করবেন এদিন। ফিরে এসে দেখা করবেন রাজ্যপালের সাথেও। রবিবার তিনি পুনরায় দিল্লির উদ্যেশ্যে রওয়ানা দেবেন।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top