News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন
Image

অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

আগরতলা, ৩০ জুলাই: অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছেন তিনজন।

ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার রাতে গর্জি-সাব্রুম জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী গুরুতর আহত হন। আহতরা হলেন জিতেন্দ্র চৌধুরী , টুটন দাশ ও কল্যাণ মারাক। প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজ করেন এবং গর্জি শুকনাছড়ি, নাতিনটিলা ও পেরাতিয়া এলাকার বাসিন্দা। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িতে আহতদের গোমতী জেলা হাসপাতালে আনা হয়। পরে টুটন ও কল্যানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top