News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ধর্মনগরে সিপিআইএমের মিছিল
Image

স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ধর্মনগরে সিপিআইএমের মিছিল

ধর্মনগর, ৩০ জুলাই : উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে টানা বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম-এর পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে মিছিলটি নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়, যেখানে দলটির পক্ষ থেকে একটি গণ অবস্থান কর্মসূচিও গৃহীত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর সিপিআইএম-এর অঞ্চল সম্পাদক অভিজিৎ দে, রতন রায় সহ বহু দলীয় কর্মী-সমর্থক। স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তি সৃষ্টি করেছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ ও গণ অবস্থানের আয়োজন করা হয়।

অভিজিৎ দে তাঁর বক্তব্যে জানান, অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সিপিআইএম।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top