News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইছাইলালছড়ায় চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক দূর্ধর্ষ অভিযুক্ত, উদ্ধার বিএসএফের পোশাক-অস্ত্র-নগদ টাকা
Image

ইছাইলালছড়ায় চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক দূর্ধর্ষ অভিযুক্ত, উদ্ধার বিএসএফের পোশাক-অস্ত্র-নগদ টাকা

ধর্মনগর, ৩০ জুলাই: কদমতলা থানার অন্তর্গত ইছাইলালছড়া গ্রামে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতি মামলায় পুলিশি অভিযানে গ্রেপ্তার হল আরও এক দূর্ধর্ষ ডাকাত। অভিযুক্তের নাম সেলিম উদ্দিন (৩৫), পিতা কমর উদ্দিন, চুরাইবাড়ি থানার পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রথমে পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে দক্ষিণ হুরুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার কম্পু শুক্লা দাস (২৮) ও দক্ষিণ কদমতলা ৭ নম্বর ওয়ার্ডের জমির আলী (৪৭)। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেলিম উদ্দিনের নাম উঠে আসে এবং সেই খবরের ভিত্তিতেই রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ ১২,১০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি কিপ্যাড মোবাইল, ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম।

সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিএসএফ জওয়ানের ইউনিফর্ম ও কুর্তি মাদ্রাসা থেকে চুরি যাওয়া একটি মিউজিক সিস্টেম। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিএসএফের পোশাক পরে গ্রামে গ্রামে গিয়ে নিজেদের জওয়ান পরিচয় দিয়ে ডাকাতি চালাত, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে প্রতিরোধ না করে।

পুলিশের দাবি, এই ডাকাত দলটি শুধুমাত্র স্থানীয় নয়—তাদের সঙ্গে রাজ্য ও বহির্বিভাগের আরও কয়েকজন কুখ্যাত অপরাধী জড়িত থাকতে পারে। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, এবং পুরো চক্রটিকে চিহ্নিত করতে তদন্তে জোরদার তৎপরতা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top