News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ আগস্ট ত্রিপুরার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ৪৫ কোটি ৪৩ লাখ টাকা: কৃষিমন্ত্রী
Image

২ আগস্ট ত্রিপুরার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ৪৫ কোটি ৪৩ লাখ টাকা: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই:কৃষকদের আর্থিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম-কিষাণ)-র ২০তম কিস্তির আওতায় ত্রিপুরার কৃষকদের জন্য সরাসরি পাঠাচ্ছে ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা।

এই অর্থ আগামী ২ আগস্ট সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বলে আজ ঘোষণা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এডিনগরের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে, যেখানে কৃষি মন্ত্রী নিজে উপস্থিত থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের রাজ্যের কৃষকদের কঠোর পরিশ্রম এবং অটল সংকল্পের ফলেই কৃষিক্ষেত্রে রাজ্য অভাবনীয় অগ্রগতি করেছে। রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও কৃষির উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।

তিনি জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২ আগস্ট সকাল ১১টায় উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তির অর্থ ট্রান্সফার করবেন।

মন্ত্রী আরও বলেন সেইদিন রাজ্যে পিএম-কিষাণ প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। এর আগে ১৯ কিস্তিতে এই রাজ্যের ২ লক্ষ ৮৪ হাজার কৃষক সরাসরি ব্যাংক একাউন্টে পেয়েছে ৮ শ ৪৪ কোটি টাকা ।

পাশাপাশি প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের সঙ্গেও কথা বলবেন। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা সকলে নিজ নিজ গ্রাম ও কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে (কেভিকেএম) গিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনুন এবং অংশগ্রহণ করুন।” তিনি আশ্বাস দিয়ে বলেন এই সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top