News Flash

Image

নিজ বাড়ির পুকুরে মৃত্যু মহিলার

তেলিয়ামুড়া, ২৯ জুলাই : নিজ বাড়ির পুকুরে পড়ে গিয়ে মৃত্যু এক মধ্যবয়স্কা মহিলার। মৃত মহিলার নাম অপর্ণা মজুমদার(৪৫)। স্বামী স্বপন মজুমদার, তাদের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকায়।

জানা যায় আজ দুপুর দুটো নাগাদ স্বপন মজুমদার কাজ সেরে বাড়িতে এসে ঘরে স্ত্রীকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। হঠাৎই নজরে আসে নিজ বাড়ির পুকুরে অচৈতন্য হয়ে পড়ে আছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি অগ্নিনির্বাপক দপ্তরের দমকল কর্মীদের খবর দিলে তারা ওই মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয় পরিজন। কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি ওই ব্যক্তি।

Releated Posts

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top