News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই যুবকের দ্বারা ধর্ষণের শিকার এক নাবালিকা, অভিযোগ, থানায় মামলা
Image

দুই যুবকের দ্বারা ধর্ষণের শিকার এক নাবালিকা, অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ২৯ জুলাই : দুই যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক নাবালিকা। পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল ওই দুই যুবক। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পর্রবতী সময়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, মেলাপাথর গ্ৰামের হিরন মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকা’কে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচুবাগানে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এমনই সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক তার গৃহপালিত গবাদি খুঁজতে লিচু বাগানে যায়। তখনই ওই ১৭ বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে এগিয়ে গিয়েছেন। তখনই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ বাবু এবং তাঁর সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকা’কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে।

তিনি আরও বলেন, এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়। ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছে,, অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। তবে সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত ঘটনায় জনমনে ছিঃ ছিঃ রব।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top