News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগমা এগ্রিপ্রোডিউসার্স কোম্পানী লিমিটেড পরিদর্শনে রাজ্যপাল
Image

বাগমা এগ্রিপ্রোডিউসার্স কোম্পানী লিমিটেড পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৯ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে বাগমায় বাগমা এগ্রিপ্রোডিউসার্স কোম্পানী লিমিটেড-এ বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে মডেল ইন্টিগ্রেটেট ফার্মিং সিস্টেম পরিদর্শন করেন। সেখানে একত্রে শূকরপালন, মৎস্যচাষ, পোল্ট্রি, মৌমাছি পালন, ছাগল পালন করা হচ্ছে। পরে তিনি দুধ সংগ্রহ কেন্দ্র, তেল নিষ্কাষণ ইউনিট, বিএপিসিএল মার্ড এবং বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলগুলি ঘুরে দেখেন। তিনি কৃষক ও ফার্মের কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, কৃষি ত্রিপুরার প্রাণ শক্তি এবং রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি। তবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কৃষি ক্ষেত্রকে লাভজনক রাখতে হলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করতে হবে। তিনি বলেন, বিএপিসিএল পরিচালিত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম জলবায়ু সহনশীলতা এবং সম্পদের দক্ষ ব্যবহারের একটি মডেল। জনজাতিদের ক্ষমতায়ণেও এই সংস্থাটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এই অনুষ্ঠানে রাজ্যপাল বিএপিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর সুদীপ মজুমদারের হাতে পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি টাকার চেক তুলে দেন।

রাজাপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বিএপিসিএল’র সম্মেলন কক্ষে কৃষি ব্যবসা এবং আর্থিক ক্ষমতায়ণ বিষয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাখের, নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার অনিল কটমারি, আরবিআই’র সিনিয়র ম্যানেজার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, আইসিএআর ও কেভিকে’র বিজ্ঞানীগণ।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top