News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশের মধ্যে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে: বাম নেতা সুধন দাস
Image

সারা দেশের মধ্যে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে: বাম নেতা সুধন দাস

আগরতলা, ২৮ জুলাই: সারা দেশের মধ্যে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন সবচেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ২০১৮ সালের পর থেকে এই বিদ্যুৎ মাসুল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তো আকাশ ছোঁয়া মূল্যে গিয়ে পৌঁছেছে। আজ বিলোনিয়ায় স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে বিলোনিয়ায় সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত মিছিল এবং গণ অবস্থানে একথা বলেন বাম নেতা সুধন দাস।

উল্লেখ্য, বর্ধিত বিদ্যুৎ, গ্যাস ও জল কর প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল সহ কর্মসংস্থানের দাবিতে রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল এবং গণঅবস্থান অনুষ্ঠিত হয়। এই গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা সুধন দাস বলেন, বাম আমলে বিদ্যুৎ মাসুল গোটা দেশের মধ্যে সব থেকে কম ছিল ত্রিপুরায়। কিন্তু ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তা আকাশ ছোঁয়া মূল্যে গিয়ে পৌঁছেছে। এছাড়াও স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। স্বাভাবিক চলা ইলেকট্রিক মিটার বাতিল করে বিনা কারনে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। সেই টাকাও গ্রাহক থেকে নেওয়া হবে, এর মাধ্যমে জনগণকে লুট করা হচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতা।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top