News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান যারা করেন তারা মানব সেবার শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন: মেয়র
Image

রক্তদান যারা করেন তারা মানব সেবার শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
রক্তদান উৎসবে যারা রক্তদান করেন তারা মানব সেবার সৃষ্ট ধর্ম পালন করছেন। আজ অল ত্রিপুরা পিএ সিস্টেম এন্ড লাইটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এ কথা বলেন মেয়র দীপক মজুমদার।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেছেন। এদিন রক্তদান শিবির আয়োজন করার জন্য অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন রক্তদান একটি মহৎ দান, নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাসোসিয়েশন সামাজিক কাজেও এগিয়ে এসেছে, এটি প্রশংসনীয়। আজ যারা রক্তদান করছেন তারা মানবসেবার শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগীকে যেমন তারা রক্ষা করার দায়িত্ব পালন করছেন তেমনি নিজেদেরও শারীরিক অবস্থা ঠিক রাখছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top