News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিহারে বিশেষ নিবিড় সংশোধনে বাদ দেওয়া নয়, ভোটারের ব্যাপক অন্তর্ভুক্তিই হোক মূল লক্ষ্য : সুপ্রিম কোর্ট
Image

বিহারে বিশেষ নিবিড় সংশোধনে বাদ দেওয়া নয়, ভোটারের ব্যাপক অন্তর্ভুক্তিই হোক মূল লক্ষ্য : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই : বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আরও স্পষ্ট করে জানাল, উদ্দেশ্য হওয়া উচিত ব্যাপক অন্তর্ভুক্তি, গণহারে বাদ যাওয়া নয়। আদালত সোমবার আদেশ দেয়, অধিকাংশ নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আধার ও ভোটার ফটো আইডি কার্ডকে সনাক্তকরণপত্র হিসেবে এসআইআর-এ গ্রহণ করতে হবে।

বিশদ বিবরণে বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে কোনো নথিই জাল হতে পারে। সম্ভবত হাজারে একটি ভোটার কার্ড খাঁটি নাও হতে পারে, তবে নির্দিষ্টভাবে সেগুলি দেখা যেতে পারে। এই যুক্তিতে কোনো নথিকেই একেবারে বাতিল করা যায় না।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আধার ও ভোটার কার্ড সহজেই জাল হতে পারে এবং আধার নাগরিকত্বের প্রমাণ নয়, বরং পরিচয়ের দলিল মাত্র। কিন্তু আদালত জানিয়েছে, যে কোনো রাষ্ট্রীয় নথিতে অনুমানযোগ্য স্বচ্ছতা রয়েছে এবং এগুলো যাচাইও করা সম্ভব। এক্ষেত্রে গণহারে ভোটার দেওয়ার বদলে বদলে ব্যাপক অন্তর্ভুক্তির পথে হাঁটুন।

ড্রাফট ভোটার তালিকা প্রকাশের তিন দিন আগে নির্বাচন কমিশন আদালতের এই পরামর্শ মানতে নারাজ ছিল। তবুও আদালত জানিয়েছে, আধার ও ভোটার কার্ড অন্তর্ভুক্ত করুন এবং আবেদনকারীদের অন্তর্ভুক্তির দাবি বিচার করুন।

বিচারপতি বাগচী স্পষ্ট করেন, তালিকাভুক্ত ১১টি সনাক্তকরণপত্রের কোনোটাই কোনও চূড়ান্ত নয়। সুতরাং, আধার দেখালেও আবেদনকারীকে যাচাই করা যেতেই পারে। আদালত বিচার-বিবেচনা করে জানিয়েছে, এখনই ড্রাফট তালিকা প্রকাশে স্থগিতাদেশ দেওয়া হবে না। কারণ আবেদনকারীরা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেননি। চূড়ান্ত শুনানির নির্ঘণ্ট আগামীকাল নির্ধারণ হবে।

আইনজীবী গোপাল শংকরণারায়ণ আদালতকে জানান, ১ আগস্ট ড্রাফট তালিকা প্রকাশ হলে প্রায় ৪.৫ কোটি মানুষের ভোটার অধিকার সংকটে পড়তে পারে। তখন তাদের নিজ দায়িত্বে দাবি-আপত্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, চলতি বছরে বিহারের ভোটার তালিকায় থাকা ব্যক্তিরা ফর্ম জমা দিলেই ড্রাফট রোলে থাকবেন—নথি থাক বা না থাক। ড্রাফটের পর আরও ৩১ দিনের দাবি-আপত্তির সুযোগ থাকবে (১ সেপ্টেম্বর পর্যন্ত)। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর। ২০০৩ সালের এসআইআর-এ থাকা ভোটারদের জন্য আলাদা সুবিধা—তাদের আলাদা করে নথি দিতে হবে না, শুধু আংশিক পূর্ণ ফর্ম ও পুরনো ভোটার তালিকা জমা দিলেই চলবে। আদালতের মন্তব্য, ভোটার তালিকা সংশোধনে কোনো বিভ্রান্তি অথবা গণহারে ভোটার বাদ যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। তবুও চূড়ান্ত শুনানির আগ পর্যন্ত সংশ্লিষ্ট পদক্ষেপ আদালতের রায়ের ওপর নির্ভরশীল থাকবে।

Releated Posts

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top