News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে দুই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ
Image

মোহনপুরে দুই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৮ জুলাই: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি মোহনপুরের দুই দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মোহনপুরের বাসিন্দা রাজকুমার রুদ্রপাল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। কর্মরত অবস্থায় একটি দেওয়াল ধসে পড়লে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মানসিক ও আর্থিক দুই দিক থেকেই।

ঘটনার পর মন্ত্রী নিজে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজ তিনি ওই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

অপরদিকে, মন্ত্রী রতন লাল নাথ আর্থিক সহায়তা প্রদান করেন মাখন দেবনাথ নামের এক ক্যানসার আক্রান্ত রোগীকেও, যিনি চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন। মাখন দেবনাথের অসুস্থতার কথা ও তার পরিবারের আর্থিক দুর্দশার কথা জানতে পেরে মন্ত্রী সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিদ্যুৎমন্ত্রীর এই দুই মানবিক পদক্ষেপ মোহনপুরের জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top