News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ মহিলা পাচারকারী আটক
Image

বক্সনগর সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ মহিলা পাচারকারী আটক

বক্সনগর, ২৮ জুলাই: সোনামুড়া মহাকুমার অন্তর্গত, বক্সনগর দক্ষিণপাড়া সীমান্তবর্তী তারকাটা বেড়া ১৮০নং গেইট দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় বিএসএফের হাতে আটক হয় এক মহিলা। বিএসএফ সূত্রে জানা যায় মহিলার নাম রিনা আক্তার, স্বামী জাকির হোসেন, গ্রাম বক্সনগর দক্ষিণপাড়া দুই নং ওয়ার্ড ১৮০ নাম্বার তারকাটা বেড়া গেটের সংলগ্ন এপারে তার বাড়ি।

আজ দুপুর আনুমানিক দুইটার সময় গেট দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার সময়, মহিলাকে দেখে বিএসএফ জওয়ানের সন্দেহ হয়। তখন তল্লাশিতে ৭৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ওই মহিলার কাছ থেকে। রিনা আক্তার কে বক্সনগর শেওরাতুলি ক্যাম্পের বিএসএফ এখন পর্যন্ত তাদের হেফাজতে রেখেছেন। আগামীকাল কলমচৌড়া থানার পুলিশ থানার হাতে তুলে দেবেন। এখন দেখার বিষয় পুলিশ মহিলা থেকে জিজ্ঞাসাবাদ করে আরো কি জানতে পারে।

বর্তমানে মহিলা পাচারকারী সংখ্যা অনেক গুন বৃদ্ধি পেয়েছে। সামান্য টাকার বিনিময়ে তারা বড় বড় চোরাকারবারিদের সঙ্গে যুক্ত হয়ে পাচার কাজে সাহায্য করছে। সীমান্ত এলাকায় আরো কঠোর নজরদারি প্রয়োজন বলে দাবি জনগণের।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top