News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

আগরতলা, ২৮ জুলাই : নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি। গতকাল রাতে রহিমপুর পূর্ব পাড়ার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার এক যুবকের নতুন গাড়িতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছেন। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাতে প্রতিবেশীরা হঠাৎ গাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তাঁদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গাড়ির মালিক ও পরিবারের সদস্যরা। মাত্র তিনদিন হয়েছে গাড়িটি কিনেছেন তিনি। সাথে সাথে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দীর্ঘ এলাকাবাসীর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়ি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বিশালগড় লালসিমুড়া এলাকা থেকে আশাবাড়ির যুবক রহুল হোসেন গাড়িটি কিনে আনেন। মাত্র দুই দিন আগে নজরুল ইসলাম নামক অপর এক যুবক পাঁচ লক্ষ টাকা নগদ এবং বাকি দুই লক্ষ টাকা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে গাড়িটি কিনে নেন। কিন্তু সেই নতুন কেনা গাড়ি রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
গাড়ির মালিক নজরুল ইসলাম জানান, তার কারোর প্রতি কোনও সন্দেহ নেই। তবে এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে এবং কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top