News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয় মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসী, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
Image

নয় মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসী, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

কৈলাসহর,২৫ জুলাই : নয় মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন শ্রীনাথপুর গ্রামের মানুষ। অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামলেন তারা।

বিগত প্রায় নয় মাস ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের একাংশে বসবাসকারী সাধারণ জনগণ তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। বারবার তারা দপ্তর এবং পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার পরও কোন সুরাহা হয়নি। এমনকি ওই এলাকার মসজিদে পর্যন্ত পানীয় জলের সরবরাহ না থাকার কারণে জলের ট্যাংকিতে জং ধরেছে। ওই এলাকার মানুষের এখন একমাত্র অবলম্বন পুকুর ও খাল বিলের জল। এই সমস্ত অস্বাস্থ্যকর পানীয় জল পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। দপ্তরের পাশাপাশি স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন এলাকাবাসী। তাই এক প্রকার বাধ্য হয়ে পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসী। এই রাস্তা অবরোধের ফলে স্বাভাবিক জীবন যাপন বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের। আটকে পড়েছে বহু যানবাহন ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসংখ্য মানুষ।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top