News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ২৫ জুলাই : দীর্ঘ নয় মাসেরও অধিক সময় ধরে পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন শ্রীনাথপুর এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নয় মাস আগে ধরে পানীয় জলের সমস্যা অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। তাদের একমাত্র অবলম্বন পুকুর ও খাল বিলের জল। এই সমস্ত অস্বাস্থ্যকর পানীয় জল পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা। বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই সড়ক অবরোধে নামেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়েছেন গ্রামবাসীরা।

এলাকাবাসীরা জানান, তাঁরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top