News Flash

Image

মহারাজগঞ্জ বাজার থেকে মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ জুলাই: মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার হল এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ। বাজার থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রা আজ সকালে ওই ব্যক্তিকে মহারাজগঞ্জে মাছ বাজার সংলগ্ন রাস্তায় পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা বাজারে এসে অপরিচিত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। ওই ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। শরীরে আঘাতেরও তো কোন চিহ্ন নেই। কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু ঘটলো তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল ঘটনা উন্মোচিত হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top