News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকার নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ: মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ জুলাই : রাজ্য সরকার নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। সেই ক্ষেত্রে ‘সিএম হেল্পলাইন নম্বর-১৯০৫’ যেকোন জরুরি প্রয়োজনে মানুষের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরির কাজ করে চলছে। আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে সিএম হেল্পলাইন নম্বর-১৯০৫ সহ বিভিন্ন দপ্তরের হেল্পলাইন পোর্টাল বিষয় নিয়ে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, সিএম হেল্পলাইন নম্বর-১৯০৫ সহ বিভিন্ন দপ্তরের চালু হেল্পলাইন নম্বরগুলি মানুষ যাতে প্রয়োজনে ব্যবহার করে এর জন্য আরও বেশি করে সচেতনতার প্রয়োজন রয়েছে। এইজন্য বিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিবিরের মাধ্যমে এই হেল্পলাইনগুলির উপযোগিতা সম্পর্কে আরও বেশি করে সাধারণ মানুষের নজরে নিয়ে আসা প্রয়োজন। তবেই মানুষ আরও বেশি বেশি করে উপকৃত হতে পারবে। মুখ্যমন্ত্রী সবগুলি দপ্তরকে এই ক্ষেত্রে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন। আরও বেশি করে দ্রুত সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য মুখ্যমন্ত্রী উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জোর দিতে নির্দেশ দেন। সভায় মুখ্যমন্ত্রী সিএম হেল্পলাইন নাম্বার ১৯০৫ সহ বিভিন্ন দপ্তরের হেল্পলাইন নাম্বারগুলির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবগত হন।

সভায় মুখ্যসচিব জে. কে. সিনহা বলেন, ‘সিএম হেল্পলাইন নম্বর ১৯০৫’ সহ বিভিন্ন দপ্তরের হেল্পলাইনগুলি বিপদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও রাজার সিএম হেল্পলাইন নম্বর ১৯০৫ এর কার্যকলাপ প্রশংসা কুড়িয়েছে। মুখ্যসচিব এই সব হেল্পলাইনগুলির নিয়মিত মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেন।

সভার শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্যে ‘সিএম হেল্পলাইন নম্বর ১৯০৫’-এর বিষয়ে বিস্তারিত তথ্য সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও পুলিশের মহানির্দেশক অনুরাগ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ৫টি হেল্পলাইন নম্বরের বিস্তারিত তথ্য সভায় তুলে ধরেন। এছাড়া সভায় অ্যাম্বুলেন্স পরিষেবা, বিপর্যয় মোকাবিলা দপ্তরের অনলাইন পরিষেবা, চাইন্ড লাইন, প্রবীণ নাগরিকদের জন্য হেল্পলাইন ইত্যাদির বিষয়েও বিস্তারিত তথ্য সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top