News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এন্টিবায়োটিক ঔষুধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মধ্যে বিভিন্ন খুচরো ওষুধের দোকান পরির্দশনে রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা
Image

এন্টিবায়োটিক ঔষুধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মধ্যে বিভিন্ন খুচরো ওষুধের দোকান পরির্দশনে রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা

কৈলাসহর, ২৪ জুলাই: আজ কৈলাসহরে বিভিন্ন খুচরো ওষুধের দোকান পরিদর্শন করেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। মূলত প্রেসক্রিপশন ছাড়া যেন এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না হয় এবং এন্টিবায়োটিক ঔষধ সেবনের ক্ষেত্রে যেন চিকিৎসকের পরামর্শ মেনে সম্পূর্ন কোর্স মানা হয় সেসব বিষয়ে তদারকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর শহরের খুচরো ঔষধ বিক্রির দোকান গুলি পরিদর্শন করেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। সাথে ছিলেন ঊনকোটি জেলার ড্রাগ ইন্সপেক্টর রবাট দেববর্মা, সুপ্রিয় দাস সহ অন্যান্যরা।

এব্যাপারে ঔষধের দোকানে দোকানে সচেতনতামূলক পোষ্টারও লাগানো হয়। বর্তমানে অনেকেই সঠিক ধারনা বা গাফিলতির কারনে এন্টিবায়োটিক ঔষধের সম্পূর্ন কোর্স খান না বা চিকিৎসকের দেওয়া ডোজ গ্রহন করছে না, ফলে শরীরের রেজিস্টেন্স হয়ে যাচ্ছে। কখনো কখনো পেট খারাপ, কাশি, জ্বর ইত্যাদি উপসর্গে ফার্মেসি থেকে ২টা কিংবা ৪টা এন্টিবায়োটিক ঔষধ ক্রয় করে খেয়ে সাময়িক রোগ নিরাময় হলেও ভবিষ্যতে শরীরে রেজিস্টেন্স রয়ে যাচ্ছে। এরফলে ভবিষ্যতে এই ঔষধ আর শরীরে কাজ করবেনা এমনকি, তার কুফল ভোগ করতে হবে ভবিষ্যত প্রজন্মকেও। ফার্মেসিগুলি যেন প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করে এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী যেন সকলে এন্টিবায়োটিক ঔষধ সেবন করে সে বিষয়ে এই পরিদর্শন বলে জানিয়ছেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top