News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট মিটার মানেই ব্যাপক দূর্নীতি, বিজেপি সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে, যা গ্রহণযোগ্য নয় : মানিক সরকার
Image

স্মার্ট মিটার মানেই ব্যাপক দূর্নীতি, বিজেপি সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে, যা গ্রহণযোগ্য নয় : মানিক সরকার

আগরতলা, ২৪ জুলাই : স্মার্ট মিটার মানেই ব্যাপক দূর্নীতি। আরএসএস পরিচালিত বিজেপি সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে, যা গ্রহণযোগ্য নয়। যার ফলে রাজ্যে সর্বত্র প্রতিবাদ শুরু হয়েছে। বিজেপিকে বুঝতে হবে এভাবে জবরদস্তি বিজ্ঞানের অগ্রগতিকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া যায় না। আজ স্মার্ট মিটার নিয়ে বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন সিপিআইএমের প্রাক্তন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন মানিক সরকার বলেন, বিগত দিনে পুরোনো বিদ্যুতের মিটার দিয়ে ঠিকঠাক রিডিং উঠছিল। তাতে কোনো সমস্যা ছিল না। তাহলে, হঠাৎ কেন আরএসএস পরিচালিত বিজেপি সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বলছে, প্রশ্ন তুলেন তিনি। আসলে, দেশের পুঁজিপতিদের লাভবান করার লক্ষ্যে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোতে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে। যার ফলে জনগণের অভাবনীয় বিল আসছে। তাঁর কথায়, স্মার্ট মিটার মানেই ব্যাপক দূর্নীতি। স্মার্ট মিটারের মাধ্যমে জনগনকে লুট করার নতুন পদ্ধতি বের করেছে কেন্দ্র সরকার। যেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার স্মার্ট মিটার লাগাতে চেয়েছিল সেসময় বিরোধী দল বিজেপি বাধা দিয়েছে। তাহলে আজ কেন ত্রিপুরায় স্মার্ট মিটার লাগাতে জনগণকে বাধ্য করা হচ্ছে, বলে প্রশ্ন ছুঁড়েছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, জনগণ কখনো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে ছিল না। উন্নতমানের বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে জনগণের জীবনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য যদি সরকার থাকে তাহলে ভালো কথা ছিল। কিন্তু তার আগে সরকারের জনগণকে স্মার্ট মিটার নিয়ে দৃষ্টি আকর্ষণ করার দরকার ছিল। এভাবে জবরদস্তি বিজ্ঞানের অগ্রগতিকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া যায় না। মানুষকে জোর করে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়, বলে দাবি করেন তিনি।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top