News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে যাত্রীবাহী বাসে তল্লাশি, আটক এক
Image

আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে যাত্রীবাহী বাসে তল্লাশি, আটক এক

আগরতলা, ২৪ জুলাই: আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এদিন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে এই অভিযান সংঘটিত হয়েছে।

জানা গেছে, আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে টি আর ০৩ – ১৩৯৩ নাম্বারের আগরতলা থেকে উদয়পুরগামী যাত্রীবাহী বাসকে বিশ্রামগঞ্জথানাস্থিত নাকা পয়েন্টে আটক করে পুলিশ। ওসি অজিত দেববর্মার নেতৃত্বে সম্পূর্ণ গাড়িতে চালানো হয় জোর তল্লাশি। পুলিশের কাছে গোপন খবর ছিলো ওই যাত্রীবাহী বাসে করে দীপঙ্কর সেন(৩৩), পিতা নিপেন্দ্র সেন, নামে আমতলী উত্তর মধ্যপাড়া এলাকার যুবক আগ্নেয়াস্ত পাচার করছে। পূর্বেও ওই যুবকের বিরুদ্ধে মধুপুর, ও আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। যাত্রীবাহী বাস গাড়ীটি আটক করে সম্পূর্ণভাবে তল্লাশি চালিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। গাড়ি থেকে দীপঙ্কর সেন কে আটক করা হয়েছে। কিন্তু তার কাছে কোন ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তবে দীপঙ্কর সেনকে আটক করে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top