News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ কাকা ও পিসির হাতে রক্তাক্ত নাবালিকা, থানায় মামলা

নিজ কাকা ও পিসির হাতে রক্তাক্ত নাবালিকা, থানায় মামলা

কৈলাসহর, ২৪ জুলাই : এক নাবালিকাকে কাকা ও পিসি মিলে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়।

কৈলাসহর বৌলাপাসা এলাকার বাসিন্দা ফরিন্দ্র মালাকার নামে এক ব্যক্তি বিগত কয়েক বছর ধরে উনার স্ত্রী সন্তানকে নিয়ে দুর্গাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। উনার পৈতৃক বাড়িতে উনার ১৭ বছরের নাবালিকার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়ে গিয়েছে। কোন এক কারণে বৃহস্পতিবার সকালবেলা ফরিন্দ্র মালাকারের নাবালিকা পিয়ালী মালাকার তার ডকুমেন্টগুলো আনতে যায়। সেখানে যাওয়ার পর ফরিন্দ্র মালাকারের ছোট ভাই তপেন্দ্র মালাকার এবং উনার ছোট বোন মনিকা নোয়াতিয়া মিলে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়কভাবে মারধর করে ওই নাবালিকাকে। যার ফলে পিয়ালী মালাকারের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তী সময় তাকে চিকিৎসার জন্য কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে আসলে তার মাথায় ১২টি সেলাই লাগে। এরপর প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। উক্ত বিষয় নিয়ে ফরিন্দ্র মালাকার অভিযুক্তদের নাম ধাম দিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top