News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কারের অভাবে ধুঁকছে মেলাঘর বাজার,একরাতের বৃষ্টিতেই জলমগ্ন বিভিন্ন দোকান
Image

সংস্কারের অভাবে ধুঁকছে মেলাঘর বাজার,একরাতের বৃষ্টিতেই জলমগ্ন বিভিন্ন দোকান

মেলাঘর, ২৪ জুলাই: সংস্কারের অভাবে ধুঁকছে মেলাঘর বাজার, একরাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে বিভিন্ন দোকান। দোকানিদের অভিযোগ সংস্কারের অভাবে ধুঁকছে গোটা বাজারটি।

উল্লেখ্য, গতকাল রাতে হঠাৎই মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাতের বৃষ্টিতে মেলাঘর মধ্য বাজারে বেশ কয়েকটি দোকানে প্রবেশ করল জল। ভুক্তভোগীরা জানিয়েছেন, মেলাঘর পৌরসভার তরফ থেকে ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে বিভিন্ন আবর্জনা আটকে, বৃষ্টির জল, নির্দিষ্টস্থানে পতিত হওয়ার না হওয়ার ফলে, জল জমে দোকানে প্রবেশ করছে।
ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে দোকানদারের। দোকান ভর্তি মালামাল, অনেকের আবার দোকানে জল প্রবেশ করার ফলে প্রচুর মালামাল নষ্ট হয়েছে বলে অভিযোগ।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই ড্রেনগুলি সংস্কার করা হচ্ছে না। যার ফলে আবর্জনা জমে ড্রেনগুলি বন্ধ হয়ে আছে।
তাই বৃষ্টির জল জমে দোকান ঘরে প্রবেশ করেছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌরসভার তরফ থেকে ড্রেন গুলি পরিষ্কার করা হলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বলে দাবি ব্যবসায়ীদের।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top