News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন: প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন
Image

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন: প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৩ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রক ২২শে জুলাই, ২০২৫ তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি S.O.3354(E)-এর মাধ্যমে জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভারতের সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালিত হয় ১৯৫২ সালের রাষ্ট্রপতি ও উপররাষ্ট্রপতি নির্বাচন আইন এবং ১৯৭৪ সালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী।

নির্বাচন কমিশন জানিয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০২৫-এর জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচকমণ্ডলী প্রস্তুত করা, যেখানে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, অতীতের সকল উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্য-ভিত্তিক পটভূমি উপাদান প্রস্তুত ও প্রচারের কাজও শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। কমিশন আরও জানিয়েছে, নির্বাচন যেন সংবিধানসম্মত, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top