News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে ১৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক
Image

আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে ১৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

আগরতলা, ২২ জুলাই : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে ১,৪০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১৪ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে বিবৃতি জারি জানানো হয়েছে।

জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে খোয়াই জেলার তুচন্দ্রাই বাজার দিয়ে গাড়ি করে নেশা সামগ্রী করা হবে। সেই খবরের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে টিআর০১এআর১৭৫৪ নম্বরের একটি ট্রাক গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালিয়ে ১,৪০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা হবে। এই অভিযানে ট্রাক চালককেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং ধৃত ব্যক্তিকে কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে আইনি পদক্ষেপ ও তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।

আরও জানিয়েছে, আসাম রাইফেলস অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে থেকে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top