News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারো ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের থাবা, প্রণামী বাক্স ভেঙ্গে প্রনামীর অর্থ নিয়ে পালালো চোর
Image

আবারো ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের থাবা, প্রণামী বাক্স ভেঙ্গে প্রনামীর অর্থ নিয়ে পালালো চোর

সোনামুড়া, ২২ জুলাই: আবারো ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের থাবা। এবার প্রকাশ্য দিবালোকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে প্রনামীর অর্থ নিয়ে পালালো চোর। ঘটনা সোনামুড়া থানাধীন টাউনস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। ঘটনা আনুমানিক সকাল ন’টা নাগাদ।

মন্দির কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ দেখে জানান সকাল আনুমানিক নটা নাগাদ চোর মন্দিরে প্রবেশ করে এবং দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে অর্থ নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময়ে মন্দিরের পুরোহিতের আসার আনাগোনা পেতেই মন্দিরের পেছন দিয়ে পালিয়ে যায় চোর। যদিও মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করবেন বলে জানান।

প্রশাসনিক ব্যর্থতার ফলেই প্রকাশ্য দিবালোকে এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে বলে দাবি করেন মন্দির কর্তৃপক্ষ। তবে প্রণামি বাক্সে কি পরিমান অর্থ ছিল সেটা নিরূপণ করা যায়নি। মন্দিরের সিসিটিভি ফুটেজ থেকে চোরকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনের আওতায় নেওয়ার দাবী জানিয়েছে কর্তৃপক্ষ।

—–

Releated Posts

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top