News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা যুবকের, অভিযোগ
Image

পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা যুবকের, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করল এক সদ্য বিবাহিত যুবক। পারিবারিক অশান্তির কারণেই ওই যুবক আত্মহত্যা করেছে, এমনটাই অভিযোগ তার স্ত্রীর। মৃত যুবকের নাম দীপঙ্কর পাল(৩৫)। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, তাদের বিয়ে হয়েছে প্রায় এক বছর। বিয়ের পর থেকেই শাশুড়ি বিভিন্নভাবে তাদের দুজনকেই মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন। ছেলেকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তার মা প্রতিনিয়ত নির্যাতন চালাতো। এমনকি গৃহবধূ তার বাপের বাড়ি থেকে যৌতুকের কোন সামগ্রী আনেনি বলেও তাকে নির্যাতন করা হতো। মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত দীপঙ্কর পাল আত্মহত্যা করেছে, এমনই অভিযোগ দীপঙ্করের স্ত্রীর। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top