News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক
Image

প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক

আগরতলা, ২০ জুলাই: প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ আনুমানিক দুপুর ৩:৪৫ মিনিটে সমস্ত চিকিৎসার প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে গোটা সংবাদ জগৎ শোকাহত।

এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করে লেখেন, ” দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোকাহত। বেশ কিছু দিন ধরে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আজ আনুমানিক দুপুর ৩:৪৫ মিনিটে সমস্ত চিকিৎসার প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পরলোক গমন করেন। এই অসময়ে তাঁর প্রয়াণ সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। ঈশ্বর যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন—এই প্রার্থনা করি।”

এছাড়াও প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, সাংসদ বিপ্লব কুমার দেব গতকালই তিনি এইমসে গিয়ে প্রদীপ দত্ত ভৌমিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top