News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৃক্ষরোপণ ও সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা, ৬ আগরতলায় ‘এক পের মা কে নাম’ কর্মসূচি
Image

বৃক্ষরোপণ ও সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা, ৬ আগরতলায় ‘এক পের মা কে নাম’ কর্মসূচি

আগরতলা, ২০ জুলাই : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হলো ‘এক পের মা’কে নাম’ কর্মসূচি। ৬ আগরতলা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এক সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘীর পাড় এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

রবিবার সকালে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘীর পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এদিন, বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

এদিন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার বার্তা নিয়ে আয়োজিত সাইকেল শোভাযাত্রায় অংশ নেন বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা মণ্ডলের সভাপতি, ৬ আগরতলার কাউন্সিলর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এছাড়াও, এই কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top