News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর মহিলাদের হস্তকারু শিল্পের প্রশিক্ষণ প্রদান
Image

কমলপুর মহিলাদের হস্তকারু শিল্পের প্রশিক্ষণ প্রদান

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২০ জুলাই:
হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট এন্ড চেরিকালচার দপ্তরের পরিচালনায় কমলপুর মহকুমার শান্তিরবাজার, আভাঙ্গা হস্তকারু শিল্প সমবায় সমিতি লিমিটেড এ মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বাঁশ, বেতের হস্ত কাজের উপর উদ্যোগী মহিলাদের নিয়ে ৬০ দিনের প্রশিক্ষণ চলছে ধলাই জেলায়। এখানে চারটি আইটেমে প্রশিক্ষণ নিতে মহকুমার মোট ৩০ জন মহিলা অংশগ্রহণ করে। সবাই হাতে কলমে শিক্ষা নিচ্ছেন। মহিলারা নতুনভাবে প্রশিক্ষণ পেয়ে খুব খুশি।

মহিলাদের বক্তব্য, আগে অনেক আইটেমের প্রশিক্ষণ নিচ্ছেন। এই নতুন আইটেমের প্রশিক্ষণ প্রথম। এখানে চারটি আইটেমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কমল দানি, সিঁদুর দানি, ট্রে, বিভিন্ন দেব দেবীর ক্যালেন্ডার। আরও প্রশিক্ষণের আইটেম রয়েছে।মহিলারা আগামী দিনে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে খুশি। প্রশিক্ষক বলেন, মহিলাদের এই ধরনের প্রশিক্ষণ বিগত দিনে শুধু মাত্র পশ্চিম জেলা ভিত্তিক হয়েছে। ধলাই,ঊনকোটি ও উত্তর জেলা ব্রাত্য রাখা হয়েছে। এবার প্রথম ধলাই জেলার কমলপুর শান্তির বাজার আভাঙ্গা হস্তকারু শিল্প সমবায় সমিতি লিঃ প্রশিক্ষণ কেন্দ্রে এই ধরনের প্রশিক্ষণ হচ্ছে। এখানে যে চারটি আইটেমে প্রশিক্ষণ দেওয়া হয় এগুলির চাহিদা রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top