News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর আগরতলা শহর পরিদর্শন, বাংলাদেশীদের চিহ্নিত করতে টাস্কফোর্স গঠন নিয়ে প্রতিক্রিয়া
Image

মুখ্যমন্ত্রীর আগরতলা শহর পরিদর্শন, বাংলাদেশীদের চিহ্নিত করতে টাস্কফোর্স গঠন নিয়ে প্রতিক্রিয়া

আগরতলা, ২০ জুলাই : আগরতলা শহরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার আকস্মিক পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি মেলারমাঠ, গাঙ্গাইল রোড, অফিস লেইন, জয়নগর, দশমীঘাট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং রাস্তাঘাট ও ড্রেনগুলির অবস্থা পর্যালোচনা করেন। এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, শৈলেশ কুমার যাদব, কিরণ গিত্যে সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের চিহ্নিত করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথা জানান। তিনি বলেন, ২০১৪ সালের পরে আসা কোনো বাংলাদেশী, আফগান অথবা অন্য কোনো দেশের নাগরিককে ত্রিপুরায় বসবাসের অনুমতি দেওয়া হবে না। এই টাস্কফোর্স ২০১৪ সালের পর অবৈধভাবে রাজ্যে প্রবেশকারী ও বসবাসকারীদের খুঁজে বের করার কাজ করবে।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top