News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেভার মেশিন সরানোর দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ
Image

পেভার মেশিন সরানোর দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ

কৈলাসহর, ১৯ জুলাই : রাস্তা নির্মানের জন্য ব্যবহৃত পেভার মেশিন সরানোর দাবিতে আজ কৈলাসহর- সোনামুড়া সড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগন।

জানা গিয়েছে, রাস্তা নির্মান কাজ শেষ হওয়ার পরেও দীর্ঘ ছয় মাস রাস্তার উপর এই পেবার মেশিনটি ফেলে রাখে ঠেকেদার আব্দুল মান্নান। ব্যস্ততম সড়কের উপর এই বড় যন্ত্রাংশ ফেলে রাখায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যানবাহন চলাচল, প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুক্রবার রাতেও দুর্ঘটনায় ২ যুবক মারত্মক ভাবে আহত হয়। শনিবার স্থানীয়রা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ ও টি এস আর বাহিনী সহ প্রশাসনিক কর্তারা। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ডেপুটি সি ই ও আশ্বাস দেন আগামী সোমবার এই মেশিন সরানোর হবে। তার পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সূত্র মারফত জানা যায়, রাস্তা নির্মানের সময় প্রভাবশালী ঠিকেদার আব্দুল মান্নান এই পেবার মিশিনটি এনেছিল পরবর্তি সময় ঠিকেদারী ঝামেলায় এই মেশিনটি রাতের আধারে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। তারপর অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়েছিল ঠেকেদারী পরিবেশ। তার পর থেকেই মাঝ রাস্তায় পরেছিল এই ভারী ও বিশাল পেভার মেশিনটি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top