News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সময়ে নারী স্বশক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে: সাংসদ রাজীব
Image

বর্তমান সময়ে নারী স্বশক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে: সাংসদ রাজীব

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে রাজধানীর বনেদি ক্লাব লালবাহাদুর বিয়ামাগারের খুঁটিপূজা অনুষ্ঠিত হয় আজ। পাশাপাশি ক্লাবের এবারের পুজোর ভাবনা উন্মোচন করা হয়। ‘বসতি’ – এই ভাবনাতেই এবারে সেজে উঠতে চলছে রাজধানীর লালবাহাদুর বিয়ামাগারের পূজো।

পুজোর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্য ক্লাবের সদস্যরা।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য নারী স্বশক্তিকরণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সমাজে নারীদের অবস্থান সবসময় পূজনীয়। বর্তমান সময়ে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারীদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে একাধিক গুরুত্বপুর্ণ প্রকল্প গৃহীত হয়েছে। তিনি আরো বলেন, উত্তর – পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে নারীদের অগ্রাধিকারের উদাহরণ মেলে। ত্রিপুরাতেও বিগতদিনে নারীদের দমিয়ে রাখা হতো। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নারীদের স্বশক্তিকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top