News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কে গাছের ভেঙ্গে পড়ে ভয়ঙ্কর বিপত্তি, অল্পেতে রক্ষা
Image

জাতীয় সড়কে গাছের ভেঙ্গে পড়ে ভয়ঙ্কর বিপত্তি, অল্পেতে রক্ষা

বিশ্রমগঞ্জ, ১৮ জুলাই : স্কুল চলাকালীন সময়ে হঠাৎ করে জাতীয় সড়কের পাশে বিশাল আকৃতির একটি গাছের মোটা ডালা ভেঙ্গে পড়ে আহত হয় স্কুলের এস এম সি কমিটির চেয়ারম্যান বিধু ভূষণ দেবনাথ। ঘটনা শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে ৮ নং জাতীয় সড়কে। জাতীয় সড়কের পাশে গাছের নিচে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন বিধু ভূষণ দেবনাথ।

হঠাৎ করে গাছের ডালা ভেঙ্গে পড়ে মারাত্মকভাবে আহত হয় তিনি। সঙ্গে সঙ্গে গ্রামের যুবক প্রণব দেবনাথ দৌড়ে ছুটে আসে এবং একটি প্রাইভেট গাড়ি করে তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় ‌ এরপর প্রণব দেবনাথ এবং আরও কয়েকজন যুবক মিলে গাছের ঠালা কেটে জাতীয় সড়ক পরিষ্কার করে এবং খবর দেওয়া হয় চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসে। তবে অল্পেতে রক্ষা পায় বিধূভূষণ দেবনাথ পাশাপাশি রক্ষা পায় স্কুলের ছাত্রছাত্রীরা। কারণ এই সময়ে অনেক স্কুল ছাত্র-ছাত্রী এই স্থান দিয়েই বিদ্যালয়ে গিয়েছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top