News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ প্রায় ২০০ বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারের বসবাস সিপাহিজলা জেলায়, করছে গাঁজা চাষও , অভিযোগ তিপ্রা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মার
Image

অবৈধ প্রায় ২০০ বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারের বসবাস সিপাহিজলা জেলায়, করছে গাঁজা চাষও , অভিযোগ তিপ্রা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মার

আগরতলা, ১৮ জুলাই: প্রায় ২০০ বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারের বসবাস সিপাহিজলা জেলায়। গুরুতর অভিযোগ করলেন তিপ্রা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মা। এই অভিযোগের ভিত্তিতে জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিলেন তিনি।

প্রায় ১৫০ – ২০০ বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারের বসবাস রয়েছে সিপাহিজলা জেলায়। তারা গাঁজা চাষের সাথেও যুক্ত। গুরুতর এই অভিযোগ করলেন তিপ্রা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মা। সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন পেশ করেছেন উমাশঙ্কর দেববর্মা।

এই বিষয়ে তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ করে প্রায় ১৫০ থেকে ২০০ বাংলাদেশি নাগরিক। বিশালগড় এবং সোনামুড়া মহকুমার পাঁচটি থানার অন্তর্গত ৮টি ভিলেজ কমিটি এলাকায় তারা বসবাস করছে অবৈধভাবে। সঙ্গে গাঁজা চাষের সাথেও যুক্ত রয়েছে তারা। তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সিপাহীজলা পুলিশ সুপারের কাছে শুক্রবার দুপুরে এক ডেপুটেশন দেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা।

এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ টিটিএডিসি সাব জোনাল চেয়ারম্যান সঞ্জীত দেববর্মা, পান্ডব দেববর্মা, বাবলু দেববর্মা এবং বিমল দেববর্মা। তারা সিপাহীজলা পুলিশ সুপার বিজয় দেববর্মা কাছে দাবী করেছেন অতি দ্রুত যাতে প্রশাসনিক অভিযান শুরু হয় এই এলাকায়। রিজার্ভ ফরেস্ট এলাকায় প্রায় তিন হাজার কানি জায়গা জুড়ে এই সমস্ত বাংলাদেশিরা বসবাস করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top