News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমরপুর সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পথ অবরোধে যান চালকরা
Image

অমরপুর সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পথ অবরোধে যান চালকরা

অমরপুর, ১৮ জুলাই : এবার রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দিলেন খোদ যান চালকরা। অমরপুর মোটরস্ট্যান্ডে বাস চালকদের
প্রতিনিয়ত শারীরিক নিগ্রহ করে চলেছে, এমনটাই অভিযোগ। ছোট গাড়ি যান চালকরা প্রতিবাদে সড়ক অবরোধে শামিল হয়ে। ঘটনা নতুন বাজার – আগরতলা সড়কে।

অমরপুর সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে প্রতিবাদে দুই দিন যাবত শিলাছড়ি থেকে যতনবাড়ি, ভায়া আগরতলা রোডের সমস্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বাস শ্রমিকদের প্রতিবাদ মিছিল ও নতুন বাজার থানায় ডেপুটেশন প্রদানের পরেও প্রশাসনের নীরব ভূমিকা পালন করে। ফলে শুক্রবার সকাল থেকে নতুন বাজার বাইপাস রাস্তার মুখে পথ অবরোধ করে বাস শ্রমিকরা। এদিকে দুইদিন যাবত বাস চলাচল বন্ধ, তার উপর রাস্তা অবরোধের ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।

এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় মন্ডল নেতা শ্যামলাল সাহা। শ্রমিকরা জানান মন্ডল সভাপতির আশ্বাসে তারা অবরোধ তুলবে না। শেষ পর্যন্ত মন্ডল সভাপতি কথা বলেন বিধায়কের সাথে। তারপর সিদ্ধান্ত হয় আগামী শনিবার বিধায়ক রঞ্জিত দাসের উপস্থিতিতে একটি বৈঠক করা হবে। বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাস চালকরা এ আশ্বাস পেয়ে জানান, যদি সমস্যার সমাধান হয় তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবে, না হলে তাদের আন্দোলন জারি থাকবে। তবে আপাতত অবরোধ প্রত্যাহার করা হচ্ছে। শেষ পর্যন্ত এই আশ্বাস পেয়ে টানা পাঁচ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারী বাস শ্রমিকরা।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top