News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৮ জুলাই বিভিন্ন দাবিতে ধর্নায় বসতে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস
Image

আগামী ২৮ জুলাই বিভিন্ন দাবিতে ধর্নায় বসতে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস

আগরতলা, ১৭ জুলাই: নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, স্মার্ট মিটার বাতিল, বর্ধিত জলের কর বাতিলসহ জনজীবনের একাধিক দাবি নিয়ে আগামী ২৮ জুলাই সিটি সেন্টারের সামনে ধর্নায় বসতে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানিয়েছেন যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা।

এদিন সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা বলেন, রাজ্যে স্মার্টসিটির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তার উপরে স্মার্ট মিটার, অতিরিক্ত বিদ্যুতের বিল, বর্ধিত জল ট্রাস্ক, রাস্তার বেহাল দশা, স্মার্ট সিটির নামে ড্রেনগুলির বেহাল দশা, সেগুলি সংস্কারে কোনো ব্যবস্থা করছে না সরকার। এরই প্রতিবাদে সিটি সেন্টারের সামনে ধর্নায় বসবে তৃণমূল কংগ্রেস।

এছাড়াও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বাঙালি জাতিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। সান্তনু সাহা অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বাঙালি জাতিকেই নিশানা করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানান তিনি। তার কথায়, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে তারাও চান যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু এভাবে বাঙালি জাতিকে নিশানা করা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো জানান, নতুন করে তৃণমূল কংগ্রেস রাজ্যে সংগঠন বিস্তার করছে। বিভিন্ন মহকুমায় সংগঠন বিস্তারের কাজ হচ্ছে বলে জানিয়েছেন শান্তনু সাহা।

Releated Posts

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top